ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিশিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানিসমূহ এবং আইসিবি এর মধ্যে সভা অনুষ্ঠিত

শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানিসমূহ এবং আইসিবি এর মধ্যে সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানিসমূহ এবং আইসিবি এর মধ্যে সভা অনুষ্ঠিত।

পুঁজিবাজারের সার্বিক অবস্থা পর্যালোচনা, উন্নয়ন ও শক্তিশালীকরণের নিমিত্ত প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত দিক-নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানি এবং আইসিবি এর প্রতিনিধিদের সমন্বয়ে শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে ৩১ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার বেলা ১২.০০ ঘটিকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান, অতিরিক্ত সচিব মোঃ নূরুজ্জামান এনডিসি, যুগ্মসচিব মো: সাজেদুর রহমান, উপসচিব নূরুন নাহার কোম্পানিসমূহের মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, নুভিস্তা ফার্মা লিমিটেড, সানোফি বাংলাদেশ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, রেকিট বেনকাইজার (বাংলাদেশ) লিমিটেড, দি বেংগল গ্লাস ওয়াকর্স লিমিটেড, মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড, হিমাদ্রি লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক / প্রধান নির্বাহী কর্মকর্তা/ উপযুক্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিসিআইসি’র চেয়ারম্যান এবং বিএসআরবি’র মহাপরিচালক উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানিসমূহের শেয়ার পুঁজিবাজারে অফলোডের বিষয়ে গঠনমূলক আলোচনা হয় এবং যেসকল বহুজাতিক কোম্পানিতে সরকারি মালিকানা রয়েছে সেসকল প্রতিষ্ঠান সরকারি মালিকানার কমপক্ষে ৫% এবং বিদেশি মালিকানার কমপক্ষে ৫% শেয়ার পুঁজিবাজারে অফলোডের বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাসবায়নে কোম্পানিসমূহের অবস্থান ও করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular