প্রতিনিধি ,চট্টগ্রাম।।
নারীবাদী ন্যারেটিভ বনাম ইসলাম: কোন পথে আমাদের রাষ্ট্রব্যবস্থা শীর্ষক সেমিনার” সম্পন্ন চট্টগ্রাম,
জাতীয় ওলামা মাশায়েখ আআইম্মা পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত “নারীবাদী ন্যারেটিভ বনাম ইসলাম: কোন পথে আমাদের রাষ্ট্রব্যবস্থা?” শীর্ষক একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ সেমিনার চট্টগ্রামের দেওয়ানহাটস্থ আল-ইসহাক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ড. বেলাল নূর আজিজীর সভাপতিত্বে এবং গোলাম কিবরিয়া শরিফীর সঞ্চালনায় আয়োজিত এ সেমিনারে দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নারীর অধিকার প্রতিষ্ঠার নামে পশ্চিমা নারীবাদ একটি উদ্দেশ্যপ্রণোদিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, যা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করতে চায়। ইসলাম নারীকে দিয়েছে যথাযথ সম্মান, নিরাপত্তা ও মর্যাদা—যা কোনো পশ্চিমা মতবাদ দিতে পারেনি। তিনি আরও বলেন, ‘সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। যারা অতিদ্রুত নির্বাচন চায়, তারা মূলত নির্বাচন নয়, চাঁদাবাজির অনৈতিক ক্ষমতা ভাগাভাগি এবং পেছনের দরজা দিয়ে রাজনীতিতে ফেরার ষড়যন্ত্র করছেন। বিএনপির বর্তমান রাজনীতি চাঁদাবাজি ও ষড়যন্ত্রনির্ভর। তাদের রাষ্ট্রীয় নৈতিকতা সম্পর্কে কোনো দায় নেই।’
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, “চট্টগ্রামের উন্নয়ন বারবার রাজনীতির বলি হয়েছে। কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি সবসময় ঢাকাকেন্দ্রিক ছিল, আর বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুধু শোষণই করা হয়েছে। এই শহরের উন্নয়ন, বন্দর ব্যবস্থাপনা ও কর্ণফুলী কেন্দ্রিক অর্থনীতি আজও রাষ্ট্রীয়ভাবে প্রতিফলিত হয়নি।” তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে হলে ইসলামী আদর্শই একমাত্র পথ। নারীবাদ ও পশ্চিমা চিন্তাচেতনার প্রভাবে রাষ্ট্রের ভবিষ্যৎ আজ হুমকির মুখে।’” বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ হাফিজাহুল্লাহ বলেন, “নারীর মর্যাদা, নিরাপত্তা ও দায়িত্বশীলতার শিক্ষা শুধু ইসলামই দিয়েছে। আজ তথাকথিত আধুনিকতা ও নারীবাদ নারীর প্রতি সবচেয়ে বড় অবিচার করছে। ইসলাম নারীর জন্য যা দিয়েছে, তা কোনো মানবরচিত মতবাদ কখনো দিতে পারেনি।
” সেমিনারে আরও উপস্থিত ছিলেন- জামেয়া দারুল মা’আরিফের মহাপরিচালক আল্লামা ফুরকান উল্লাহ খলীল, দারুল উলুম হাটহাজারীর উস্তাদ মাওলানা ড. মোশাররফ হোসাইন আযহারী, জামিয়া বাইতুল করিমের মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহীদুল হক, তালীমুল কুরআন কমপ্লেক্স-এর চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মুহাম্মদ তৈয়ব, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন লেকচারার ড. শোয়াইব রশিদ মক্কী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির খালভী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন লেকচারার মাওলানা মিসবাহ উদ্দিন মাদানী, মাওলানা সগীর আহমদ চৌধুরী, মাওলানা বুরহান উদ্দীন আল বারী, মাওলানা আমজাদ হোসাইন পাহাড়ীসহ বিশিষ্ট চিন্তাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং যুব ও ছাত্র সমাজের প্রতিনিধিগণ। সেমিনারে নারীবাদী প্রভাবিত রাষ্ট্রনীতি ও আইনবিধির বিরুদ্ধে সুসংহত ইসলামী আইনবিধি তুলে ধরা হয়।



