ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদসড়ক বন্ধ করে নার্সদের সমাবেশ, ভোগান্তিতে জনগণ

সড়ক বন্ধ করে নার্সদের সমাবেশ, ভোগান্তিতে জনগণ

নিউজ ডেস্ক : রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছেন নার্সরা। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন। সড়ক বন্ধ করে সমাবেশের কারণে বাসযাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে দেখা গেছে।

শনিবার সকাল ১০টা থেকে সড়ক বন্ধ করে এই সমাবেশ করেন তারা।

সরেজমিনে দেখা গেছে, প্রেস ক্লাবের সামনের সড়কে শনিবার সকাল থেকে কয়েক হাজার নার্স সমাবেশে যোগ দিয়েছেন। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত না করার দাবি জানান ও জাতীয় নার্সিং কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান। এতে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

মহাসমাবেশ ঘিরে রাজধানীর তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। ওই সড়কটিতে চলাচলরত যানবাহনগুলোকে ডাইভারশন করে বিজয়নগর কাকরাইল সড়কের দিকে দেওয়া হয়। এতে ওই সড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।

চরম ভোগান্তিতে পড়েছেন ওই পথে চলাচলকারী যাত্রীরা।‌ এভাবে ঘোষণা ছাড়া সড়কটি বন্ধ করে দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অসংখ্য যাত্রী।

শাহবাগ থানায় পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, নার্সদের সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে যানবাহনগুলোকে ডাইভারশন করে কাকরাইল রুটের দিকে দেওয়া হয়েছে। তারা দুপুর একটা থেকে দেড়টার ভেতরে সড়ক ছেড়ে দেবেন বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular