ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সরকারকে বিব্রত করতে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

সরকারকে বিব্রত করতে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, বিরোধী দলের একটি অংশ সরকারের ভুল ধরিয়ে দেওয়ার পরিবর্তে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “আমরা মনে করি বিরোধী দল সরকারের জন্য এক ধরনের রহমত। কারণ তারা সরকারের ভুলগুলো তুলে ধরে। কিন্তু এখনকার বিরোধী দলের একটি অংশ সরকারের ভুল ধরিয়ে দেওয়ার চেয়ে সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলা যায়, সেই চেষ্টায় লিপ্ত।”

তিনি বলেন, “এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকে সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার এমপি হয়েছেন, প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং দায়িত্ব নিয়ে এত কাজ করছেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি কাজ করছেন—এটাও অনেকের সহ্য হচ্ছে না।”

কারা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়—এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, “যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারাই এসব করছে।”

অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়েও কথা বলেন ধর্মমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচার সরকার যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছিল, আইনটি খারাপ ছিল না। কিন্তু এর অপপ্রয়োগ হয়েছে। যারা সরকারের মতের বাইরে ছিল, তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা হয়েছে। আইনটি যদি প্রকৃত অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োগ করা হতো, তাহলে এটি ভালো আইন হিসেবেই বিবেচিত হতো।”

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular