ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসাংবাদিক জামালকে হুমকি ও অপপ্রচারের অভিযোগ

সাংবাদিক জামালকে হুমকি ও অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক মো: জামাল উদ্দিনকে উদ্দেশ্য করে ও তাকে সামাজিক ভাবে হেয় করার জন্য পূর্বপরিকল্পনা অনুসারে গত ২০২৬ সালের মে মাসে ৩ তারিখে ফেইসবুকে জনৈক মনজুরুল ইসলাম নামক এক ব্যক্তি ১৩ বছর পূর্বের পাওনা বাবদ ৩৪০০০০/- হাজার টাকা দাবি করে এবং মোবাইল ফোনে জামাল ও তার পরিবারের অন্যান্য সদস্যকে হত্যার হুমকী প্রদান করার অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জামাল উদ্দিন মতিঝিল থানায় জিডি করে আইনী সহযোগিতা চেয়েছেন।যার জিডি নং ৪৩০ তারিখ ০৬/০৫/২৬ ইং।

এ বিষয়ে জামাল উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।তিনি পরিবার,আত্বীয়-স্বজন ও পরিচিতদের কাছে অপমানবোধ হচ্ছেন বলে জানান।

প্রতিবেদককে জামাল উদ্দিন আরও বলেন, গ্রামের বাড়ির সূত্রে মনজুরুল ইসলাম আমার পূর্ব পরিচিত। তার সাথে আমার ব্যবসায়িক কিংবা অন্য কোনো ধরনের আর্থিক লেনদেন কখনো ছিলো না। উল্লেখিত এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।তিনি আরও বলেন, বিগত সময়ে মনজুরুল ইসলামসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের অনেকে পরিচয় গোপন করে মোবাইলে এরূপ হুমকী প্রদান করে আসছে।

মোবাইল ফোনে মনজুরুল ইসলামের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular