ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সিইবি

সৈয়দপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সিইবি

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কমিউনিটি ইমপাওয়ারমেন্ট বাংলাদেশ (সিইবি) কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাঁদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে শহরের সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে সিইবি কর্তৃক বিনামূল্যে কোচিং করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ওই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এটির আয়োজন করে কমিউনিটি ইমপাওয়ারমেন্ট বাংলাদেশ (সিইবি)।

মূলত সিইবি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংসহ অস্বচ্ছল ওইসব শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে। এ বছরও শিক্ষার্থীরা সিইবি ফাউন্ডেশনের শিক্ষায়তন থেকে প্রস্তুতি নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিইবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এর বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোওয়ারুল হাসান।

এছাড়া ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ আনিস, কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফা মমতাজ, ডা. জাবেদ আলম, ইরফান রাজু, সৈয়দ ফাখরুল হুদা, এবং সৌদি আরবপ্রবাসী সৈয়দ আজহার সাদাত ও ইঞ্জিনিয়ার ওয়াশিক প্রমুখ।

বক্তারা বলেন “সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় এবং সময়োপযোগী সহায়তা পেলে যে কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার সোপানে পৌঁছাতে পারে। সিইবি ফাউন্ডেশন এই কার্যক্রমের মাধ্যমে সমাজে একটি বাস্তব পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশন বিশ্বাস করে মেধা সবার মাঝে রয়েছে, কিন্তু সেই মেধা বিকাশের সুযোগ সবার ভাগ্যে আসে না। আমরা সেই সুযোগ তৈরি করার জন্যই কাজ করছি— যাতে প্রতিভা পিছিয়ে না পড়ে।”

অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্রসহ প্রত্যেক বিজয়ী শিক্ষার্থীকে ২৫০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular