ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল

সৈয়দপুরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ ফজলুর রহমান নাসিম।
সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেন শাখার পরিচালনা পরিষদের সভাপতি কাজী একরামুল হক। সহকারী অধ্যাপক ফারুক আহম্মদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, জ্যেষ্ঠ প্রভাষক আকতারুজ্জামান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য লায়ন আজমল হক সরকার, এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী লামিয়া আক্তার প্রমূখ।
এ সময় প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ শিক্ষকমন্ডলী ও কর্মচারীরার উপস্থিত ছিলেন। বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মো: ইব্রাহিম। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular