ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা২৪ চারে ডাকেটের রেকর্ড

২৪ চারে ডাকেটের রেকর্ড

ক্রীড়া ডেস্ক: টানা দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে রেকর্ডের পাতায় নাম লেখালেন বেন ডাকেট। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৩২ বলে ১৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইংলিশ ওপেনার। ২৪টি চার থাকলেও ছক্কা মারেননি একটিও। তার এই ইনিংসে ইংল্যান্ড ৫০ ওভারে ৫ উইকেটে করেছে ৩৮৬ রান, যা এই মাঠের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ছক্কা ছাড়া ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ২৪ চারের রেকর্ডে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের পাশে বসেছেন ডাকেট। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৩ রানের ইনিংসেও ২৪টি চার মেরেছিলেন ওয়ার্নার। ছক্কা ছাড়া সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখনো তাঁর দখলে। মেয়েদের ওয়ানডেতে এই রেকর্ড ২৬ চারে ১৭০ রান করা অ্যালিসা হিলির।

লাহোরে প্রথম সফরকারী ব্যাটসম্যান হিসেবে তিনটি ওয়ানডে সেঞ্চুরি করলেন ৩২ বছর বয়সি ডাকেট। এর আগে পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই ১৬৫ ও ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার টম ব্যান্টনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৬৩ রান যোগ করেন ডাকেট। ব্যান্টন করেন ৭৪। পরে হ্যারি ব্রুকের সঙ্গে গড়েন শতরানের জুটি। ৮৯ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ১১৮ বলে দেড়শ ছোঁন ডাকেট। তবে ৪২তম ওভারে ইশান মালিঙ্গার বলে ১৬৭ রানে থামেন তিনি।

লাহোরে এর চেয়ে বড় ব্যক্তিগত ইনিংস খেলেছেন কেবল আফগানিস্তানের ইব্রাহিম জাদরান- ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭৭ রান। ইংল্যান্ডের ৩৮৬ রানের সংগ্রহ পেছনে ফেলেছে ২০১৫ সালে পাকিস্তানের করা ৩৭৫ রানকে। সিরিজে আগেই ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৯ রান করেও হেরেছিল ব্রুকের দল।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular