ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা৫ বছর পর বাংলাদেশের টেস্ট দলে সৌম্য

৫ বছর পর বাংলাদেশের টেস্ট দলে সৌম্য

ক্রীড়া ডেস্ক: চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৌম্য সরকার। সুযোগ দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে ৫ বছর পর টেস্ট দলে নাম লিখিয়েছেন সৌম্য।

এখন পর্যন্ত মোট ১৬টি টেস্ট খেলেছেন বাঁহাতি এই ব্যাটার সৌম্য। মোট ৩০ ইনিংসে তার রান ৮৩১। সেঞ্চুরি ১টি এবং হাফ সেঞ্চুরি ৫টি।

সৌম্য ছাড়াও দলে ডাক পড়েছে জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মুশফিক হাসানের।

অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে ৩১ জুলাই দেশত্যাগ করবে দল। ডারউইনে ৬-৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া একাদশ। এরপর সেখানেই প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাককায়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২২ আগস্ট।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী এবং মুশফিক হাসান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular