নিউজ ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বাস্তবতায় অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণার দাবিতে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে।
০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ১০:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচিতে মিরপুর, সাভার, আশুলিয়া, টংগী, গাজীপুরের গার্মেন্টস শ্রমিক, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সমমনা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
আপনাদের উপস্থিতি আমাদের কর্মসূচিকে আরও অর্থবহ ও গুরুত্বপূর্ণ করে তুলবে।




