নিউজ ডেস্ক: একটি লিফটের সামনে রোগীদের খাবার বহনকারী ট্রলি আটকে আছে, সিঁড়ি বেয়ে রোগী নিতে হচ্ছে স্বজনের কোলে ভর করে, সচল লিফটের সামনে প্রচন্ড ভিড়, রাজধানীর সর্ববৃহৎ সরকারি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটা প্রায় প্রতিদিনের চিত্র।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী উন্নত চিকিৎসার আশায় ছুটে আসেন। অথচ সেই হাসপাতালের অন্যতম মৌলিক অবকাঠামো, লিফট ব্যবস্থা বারবার বিকল হয়ে পড়ে রোগীর জীবন, চিকিৎসা ব্যবস্থাপনা এবং হাসপাতাল প্রশাসনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়।
জনৈক হামিদ বলেন, “লিফটে প্রচন্ড চাপ থাকার কারণে অনেকক্ষণ অপেক্ষা করে আমি আমার মাকে কোলে করে উপরে নিয়ে যাই।” তিনি বলেন, “ট্রলির ব্যবস্থা করতে পারিনি, আমাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি।”
/ফরাজী/




