ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআমেরিকায় উৎপাদন না করলে বোম্বার্ডিয়ার বিক্রি বন্ধের হুমকি ট্রাম্পের

আমেরিকায় উৎপাদন না করলে বোম্বার্ডিয়ার বিক্রি বন্ধের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:  কানাডার উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বোম্বার্ডিয়ার’-কে তাদের তৈরি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে বিক্রি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন বাজারে ব্যবসা করতে হলে প্রতিষ্ঠানটিকে তাদের উড়োজাহাজ যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে বোম্বার্ডিয়ারের বিক্রি আর নয়! তাদের তৈরি পণ্য যথেষ্ট ভালো নয়।’ ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধের মধ্যে ট্রাম্পের এই মন্তব্য দুদেশের সীমান্ত বাণিজ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনার জন্ম দিল।

ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘‘কুইবেক-ভিত্তিক এই উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাজার থেকে সুবিধা নিচ্ছে অথচ ‘দেশকে পিগি’ ব্যাংক (পয়সা জমানোর ভাঁড়) হিসেবে ব্যবহার করছে।‘’ আমেরিকানদের নিজেদের তৈরি উড়োজাহাজ ব্যবহারের আহ্বান জানিয়ে ট্রাম্প লেখেন, ‘তারা যদি আমাদের বাজারে ব্যবসা করতে চায়, তবে তাদের এখানেই কারখানা করতে হবে। তারা যদি আমাদের বাজারে ব্যবসা করতে চায়, তবে তাদের এখানেই কারখানা করতে হবে।’

এদিকে ট্রাম্পের এই হুশিয়ারির জবাবে সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে এক বিবৃতিতে বোম্বার্ডিয়ার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তাদের বিশাল কর্মীবাহিনী ও সরবরাহ ব্যবস্থা রয়েছে এবং মার্কিন বাজারে তারা প্রতি বছর প্রায় ২.৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে। প্রতিষ্ঠানটি আরও জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান তাদের পাঁচ হাজারেরও বেশি সচল উড়োজাহাজে মার্কিন প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহার করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিদেশি ও দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আমেরিকায় উৎপাদন বাড়ানোর জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ট্রাম্প একের পর এক নীতি ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বার্তা দিয়ে যাচ্ছেন।

সূত্র: দ্য ট্রিবিউন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular