নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগর থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি থানাটি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন এবং পরিদর্শন প্রতিবেদন বইয়ে গুরুত্বপূর্ণ পরিদর্শন নোট লেখেন। এরপর তিনি ফোর্সের আবাসিক ব্যারাক, থানার বিভিন্ন স্থাপনা এবং সংরক্ষিত রেজিস্টারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখেন।
এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানার সার্বিক কার্যক্রম নিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পুলিশ সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় জনসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কড়া দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।




