ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকরিমগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০

করিমগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) সকালে জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ আগস্ট) বিকেলে বাড়ি থেকে বের হয়ে উপজেলার গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম (২৫)। এইসময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া নামে এক যুবক। তখন মাসুদের চলন্ত মোটরসাইকেল থেকে তাজুল ইসলামের শরীরে কাঁদা ছিটকে পড়লে দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাজুল ইসলামকে মারধর করেন মাসুদ। এই ঘটনাকে কেন্দ্র সোমবার (১১ আগস্ট) সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন
আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular