ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়াকসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত

কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন।

রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এদের মধ্যে আকলিমা, বাদল সরকার, ইকরা, কামাল, আবদুল আলিম, আমেনা, আলেয়া, মোতালেব, রায়হান, বেবী, নুলন, আবদুল আলী, শাহজাহান, খুরশেদ, হৃদয়, খালেদকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তাদের সকলের বাড়ি সিলেটের বিভিন্ন এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এস.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামে যাওয়ার পথে সকালে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর ছতুরা শরীফ ব্রীজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এ সময় স্থানীয়রা দ্রুত বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular