ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকুড়িঘরে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন

কুড়িঘরে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে মাটি ব্যবসায়ী মোঃ শাফি মিয়ার বিরুদ্ধে। কৃষি জমি থেকে মাটি উত্তোলনের ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারের পূর্বপাশে মেইন রোডের দক্ষিণে প্রভাবশালী মাটি ব্যবসায়ী মোঃ শাফি মিয়া প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে আসছে। দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে জমির উর্বর মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন নির্মাণ প্রকল্পে। ফলে জমির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এই জমিতে চাষাবাদ করা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

নাম গোপন রেখে একজন ক্ষতিগ্রস্ত কৃষক জানান,
যে ভাবে ফসলি জমি থেকে গভীর গর্ত করে মাটি উত্তোলন করা হচ্ছে, এতে করে পাশের জমি ভেঙ্গে হুমকির মুখে পড়ছে। আমরা বাঁধা প্রদান করলে প্রভাবশালী ব্যবসায়ীরা আমাদের হুমকি প্রদান করে। মাটি কাটার বিষয় টি প্রশাসনকে অবগত করলেও কোনো লাভ হয় না৷ তারা প্রশাসনকে ম্যানেজ করেই নাকি ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছে।

স্থানীয় কৃষকদের দাবি, অবৈধ ড্রেজার মেশিন বন্ধে নিয়মিত অভিযান চালানো এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

মাটি ব্যবসায়ী মোঃ শাফি মিয়া জানান, প্রশাসন থেকে অনুমতি নিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে৷

এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জানান, সরেজমিনে লোক পাঠিয়েছি, অবৈধ ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular