গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহ-১০ (গফরগাঁও)আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটর সাইকেল শোডাউন করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল । শনিবার সকালে ইসমাইল হোসেন সোহেলের নেতৃত্বে হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে নিজ নির্বাচনী এলাকায় এই শোডাউন করেন নেতাকর্মীরা ।
শোডাউনটি পাচঁবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকা হয়ে কান্ডিপাড়া ও দত্তেরবাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিগুয়ারী গিয়ে শেষ হয়।
এসময় গফরগাঁও জামায়াতের উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন,সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,’ সুষ্ঠু একটি নির্বাচন ও আগামীতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ব্যবস্থা করবেন। সন্ত্রাস,চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেত্রেুটারী মাওলানা আশরাফুল ইসলাম,পাগলা থানা সভাপতি মাওলানা এমদাদুল হক,পাগলা থানা সেত্রেুটারী মাওলানা সিরাজুল ইসলাম,মোফাজ্জল আনসারীসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।



