ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের হাবিলের ছেলে হলে ইমামুদ্দিন (৭) ও গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের কাঞ্চন শেখ এর ছেলে মোহাম্মদ আলী (৩)। বৃহস্পতিবার দুপুরে বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও গফরগাঁও-পাগলা সড়কের মহিরখারুয়া গ্রামে দুর্ঘটনা দুইটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গফরগাঁও থানা পুলিশের পিকআপ ভ্যান বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনসার ভিডিপির প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইমামুদ্দীনকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে গফরগাঁও টু পাগলা সড়কের মহিরখারুয়া গ্রামে ওমর আলী শেখের চায়ের দোকানের সামনে দুপুর সাড়ে বারোটার দিকে অজ্ঞাত গাড়ির চাপায় মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হয়। গফরগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,’পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। পুলিশের গাড়ির নীচে চাপা পড়ে শিশু নিহতের বিষয়টি নিছক দুর্ঘটনা। আহত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এছাড়া অজ্ঞাত গাড়ি চাপায় নিহত শিশুর পরিবারের কেউ অভিযোগ করেনি। এই দুইটি দুর্ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular