গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ জুলাই) বিকেলে গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ি মাঠ থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সম্মানিত সদস্য এ্যাডঃ আল ফাতাহ্ খানের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রেলওয়ে ষ্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা এ্যাডঃ আল ফাতাহ্ খান। তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ মেনে নিবে না। বিএনপি কখনো কোনো গুম খুন সন্ত্রাস চাঁদাবাজি প্রশ্রয় দেয় না। ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমির উদ্দিন পালোয়ান, ফজলুল হক, মোকছেদুর রহমান লিটন , মানিক মেম্বার, স্বেচ্ছাসেবকদল নেতা দিদারুল ইসলাম দিদার, মোখলেছুর রহমান, কৃষকদল নেতা দ্বীন ইসলাম, যুবদল নেতা মাসুদ, ছাত্রদল নেতা সুখেন আকন্দ, মোজাহিদুল কবীর সেলিম, তাতীদল নেতা মনির হোসেন প্রমুখ।



