গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নলচিড়া পালের বাজারে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সদস্য এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ্ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, বিএনপি নেতা মোকসেদুর রহমান লিটন, শাহনেওয়াজ কবির বাচ্চু, তাইজ উদ্দিন, আবুল কালাম গেনু, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, পাগলা থানা মৎস্যজীবি দলের আহবায়ক সাদির বেপারী, পাগলা থানা ছাত্রদলের সুখেন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা তাঁতিদলের আহবায়ক মনির হোসেন দপ্তরি, সদস্য সচিব শাহাদাত নাসির, পাগলা থানা জাসাসের সদস্য সচিব কামাল হোসেন, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ প্রমুখ।
সাবেক ছাত্রদল নেতা ইয়াহিয়া খানের সঞ্চালনায় পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এম এ মালেক এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তারা যেন সুন্দর এই দেশটাকে আবারো অস্থির ও বিধ্বস্ত করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ থাকতে হবে।



