ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ভাষা শহীদ জব্বার মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গফরগাঁওয়ে ভাষা শহীদ জব্বার মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বার মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সময় গফরগাঁওয়ের ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়ি পাঁচুয়াতে অনুষ্ঠিত
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আব্দুল্লাহ-আল-মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি,স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী শামীমা সুলতানা পলি,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মতিউর রহমান,গফরগাঁও থানার পরিদর্শক (ওসি তদন্ত) মশিউর রহমান,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো: ফজলুল হক,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল,শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক রোবেল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান মঞ্চে ভাষা শহীদ আবদুল জব্বার ও স্থানীয় দুই ভাষা সৈনিক মকবুল হোসেন ও আব্দুল বাতেন এর পরিবারের সদস্যদের সন্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান কাজল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular