ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে শিশু সাদাব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ,রেললাইন অবরোধ

গফরগাঁওয়ে শিশু সাদাব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ,রেললাইন অবরোধ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে চার বছরের শিশু
আইমান সাদাব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার, বিচারের দাবিতে বিক্ষোভ করে ট্রেন অবরোধ করে শিশুর স্বজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলায় পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় নিহত শিশু সাদাব হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে শিশুর স্বজনসহ শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়, তেতুলিয়া উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি হাইস্কুল, সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড় সড়কে বসে অবস্থান করে। পরে শিক্ষার্থীরা মিছিল সহকারে গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে পৌঁছে ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেন দুপুর ১২ টা ৪০ মিনিট থেকে অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় শত শত শিক্ষার্থী ট্রেনে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ও রেল লাইনে বসে ট্রেন অবরোধ করে শ্লোগান দিয়ে সাদাব হত্যাকান্ডের বিচার চায়। প্রায় আড়াই ঘন্টা অবরোধ চলাকালে জামালপুর এক্সপ্রেসের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অপদিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস মশাখালী রেলওয়ে ষ্টেশন এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি বালিপাড়া রেল স্টেশন আটকে পড়ে। এসব ট্রেন যাত্রীরাও দুর্ভোগে শিকার হন।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী খায়রুল কবির বলেন,জরুরি প্রয়োজনে ময়মনসিংহ যাচ্ছিলাম। এখানে এসে ট্রেন অবরোধে পড়লে শত শত যাত্রী দুর্ভোগের পড়েছেন। অনেকেই
বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।’
দুপুর আড়াইটা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ-আল-মামুন, গফরগাঁও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার, গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়া, পাগলা থানার ওসি ফেরদৌস আলম, গফরগাঁও রেলওয়ে ইনচার্জ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে অবরোধকারী
শিক্ষার্থীসহ নিহত শিশুর স্বজনদের সাথে কথা বলেন। শিশু সাদাব হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও শাস্তিমূলক বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে রেল লাইন থেকে সরে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন বলেন,’অবরোধকারী শিক্ষার্থী ও স্বজনদের সাথে কথা বলে নিহত শিশু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।’
গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার মোস্তফা কামাল বলেন,’প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রেল লাইন থেকে অবরোধ উঠিয়ে নেয়। এরপর বিকাল ৩ টা ৫ মিনিটে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্যে গফরগাঁও ষ্টেশন ছেড়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular