ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত, আহত দুই

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত, আহত দুই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন্দ্র পরিবহনের সাথে ব্যাটারিচালিত
অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত আরও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দুপুরের দিকে গফরগাঁও -ভালুকা সড়কের হাটুরিয়া কাজী পাড়া এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্র পরিবহন ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উপজেলার হাটুরিয়া এলাকার মন্জু মিয়া (৪০) ও যশরা এলাকার আলাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয় । এসময় আরও দুই যাত্রী গুরুত্বর আহত হয় ।
পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অন্য দুইজন গুরুতর আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় । গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান,আহত ও নিহতদের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular