ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁও পৌরসভাকে আধুনিক নগরী ও পৌর বাজারকে বৃহত্তর ব্যবসা কেন্দ্র হিসেবে...

গফরগাঁও পৌরসভাকে আধুনিক নগরী ও পৌর বাজারকে বৃহত্তর ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই-এমপি আক্তারুজ্জামান বাচ্চু

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর বাজার ব্যাবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার রাতে পৌরসভার জেলা পরিষদ মিলনায়তনে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০(গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও)আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম জুয়েলের সঞ্চালনায় প্রবীণ ব্যবসায়ী ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো.ইসহাক,দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ডা.কে.এম এহসান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন,সাবেক যুগ্ম আহবায়ক মো.শহীদুর রহমান,সাবেক যুগ্ম আহবায়ক আল আমিন জনি,পৌর বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো. ফজলুল হক,যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন,উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি গফুর হাসান,ঠিকাদার সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি সর্দার মো. খুররম,গফরগাঁও থানার ওসি(তদন্ত)মো.মশিউর রহমান।ব্যবসায়ীদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও বাজারের সহস্রাধিক ছোট-বড় ব্যবসায়ী।এসময় উপস্থিত ব্যবসায়ীবৃন্দ তাদের নানা সমস্যার সমাধান এবং সুযোগ,সুবিধা প্রাপ্তির বিষয়ে প্রধান অতিথি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপির সুদৃষ্টি কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন,ঐতিহ্যবাহী গফরগাঁও বাজার দেড়শত বছরের গৌরব বয়ে নিয়ে চলছে। পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাজারে রয়েছে শতাব্দী প্রাচীন গফরগাঁও রেলস্টেশন, আঞ্চলিক মহাসড়ক,জেলা সদরে যাতায়াতের প্রধান সড়কের সুবিধাসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের পদচারণায় মুখরিত চব্বিশ ঘন্টার এই ব্যবসায়িক মোকাম।আমি আপনাদের ভোটে নির্বাচিত একজন খাদেম হিসেবে গফরগাঁও পৌরসভাকে আধুনিক নগরী এবং এই পৌর বাজারকে একটি ব্যবসা বান্ধব বৃহত্তর ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।তিনি আরো বলেন,আপনাদের স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তাসহ নানা প্রয়োজনে ব্যবসায়ীদের পাশে সার্বক্ষণিকভাবে থাকবে এই নবগঠিত গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতি,পৌর প্রশাসন,উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী।যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন,ম্যাসেজ দিবেন।আমি আপনাদের ডাকে সব সময় সাড়া দিব ইনশাআল্লাহ।গফরগাঁও বাজারের ব্যবসায়ীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং নবনির্বাচিত বাজার ব্যবসায়ী কমিটিকে অভিনন্দন।

মতবিনিময় সভায় উপস্থিত সূধীজন ও ব্যাবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. কামাল উদ্দিন ঢালী,জুয়লারী ব্যবসায়ী অনিল চন্দ্র রায়,হার্ডওয়্যার ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাসেল,মো শাহজাহান,শামীম আহমেদ প্রমুখ।মতবিনিময় সভা শেষে বাজার ব্যবসায়ীদের সর্ব সম্মতিতে ব্যবসায়ী বান্ধব একটি কমিটি গঠন করা হয়।এতে সকল ব্যবসায়ীদের মতামতে প্রবীণ ব্যবসায়ী আব্দুস ছালাম বেপারীকে সভাপতি, ইউসুফ আলী এবং দেলোয়ার হোসেন রাসেল যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ঐতিহ্যবাহী গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দুইজন সাধারণ সম্পাদক পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular