ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে পিএমএসএমই ঋণ সম্প্রসারণে ব্যাংকারদের সমন্বয় সভা

লক্ষ্মীপুরে পিএমএসএমই ঋণ সম্প্রসারণে ব্যাংকারদের সমন্বয় সভা

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজে ঋণসেবা পৌঁছে দেওয়া এবং অর্থায়ন কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পিএমএসএমই (প্রি-স্মল, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ) ঋণ কার্যক্রমের অগ্রগতি ও সম্প্রসারণ নিয়ে ব্যাংকারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এডি শফিকুল ইসলাম।

সভায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ব্যাংকের প্রায় ৫০ জন ব্যবস্থাপক অংশ নেন। এ সময় পিএমএসএমই খাতে ঋণ বিতরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং এ খাতে অর্থায়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

সভায় আয়োজক হিসেবে উপস্থিত ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি (লিড ব্যাংক), শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি (কো-লিড ব্যাংক) এবং লক্ষ্মীপুর জেলার অংশীদার ব্যাংকগুলোর প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহজ শর্তে ব্যাংকঋণ ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তাদের কাছে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে।

সভায় পিএমএসএমই খাতের ঋণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি এ খাতের অর্থায়ন সম্প্রসারণে করণীয় বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular