ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের অপচেষ্টার’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের অপচেষ্টার’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

উত্তর তেমুহানী থেকে মিছিল নিয়ে দক্ষিণ তেমুহানীতে সমাবেশ, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার বিকেলে জেলা শহরের উত্তর তেমুহানী থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহানীতে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিশৃঙ্খলা বিনষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

বক্তারা এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular