ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগাড়ী চাপায় নিহত সাংবাদিক কোরবান আলীর দাফন সম্পন্ন

গাড়ী চাপায় নিহত সাংবাদিক কোরবান আলীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক : মাহিন্দ্র গাড়ী চাপায় নিহত সাংবাদিক কোরবান আলীর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসায় প্রথম জানাজা এবং মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের বীর হাতিজা গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে ইসলামপুর প্রেসক্লাবে সকল সাংবাদিকরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে ফোনে কথা বলার সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এ মৃতু্তে ইসলামপুর উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীরভাবে শোকাহত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular