ঢাকা  বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে বিদ্যুতায়িত হয়ে সিএনজি চালকের মৃত্যু

গৌরীপুরে বিদ্যুতায়িত হয়ে সিএনজি চালকের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে তড়িতায়িত হয়ে সাইফুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ নভেম্বর) উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে।সে একই গ্রামের আব্দুল হাই মুন্সীর পুত্র এবং পেশায় একজন সিএনজি অটোবিক্সা চালক।

সাইফুল ইসলামের চাচা মো. কিতাব আলী জানান, ঘটনার দিন সকালে সাইফুল বৈদ্যুতিক মটরের সাহায্যে বাড়ির সামনের ছোট একটি পুকুর সেচে মাছ ধরে। মাছ ধরা শেষে তাঁর ছোট ছেলেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলে। ছোট ছেলে সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে যায়। সাইফুল বৈদ্যুতিক তার হাতে পেচিয়ে ঘুচানোর সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় সে বিদ্যুায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এক শিশুর চিৎকারে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। সাইফুল ইসলামের পিতা আব্দুল হাই মুন্সী ও ইউপি মেম্বার আবুল কাসেম রতন বিষয়টি নিশ্চিত করেন।

গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular