ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি নিহত

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি নিহত

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে নিহত তারিক সাইফ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত বছর তিনি ওই মামলায় খালাস পান। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কলেজের সামনে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক জানান, তারিক সাইফ মামুন ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এবং গত বছর আদালত থেকে খালাস পেয়েছেন।

নিহতের স্ত্রী রিপা জানান, সোমবার সকালে একটি হত্যা মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন মামুন। সেখান থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, নিহত তারিক সাইফ মামুন একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular