ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক মবিন

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক মবিন

ঢাকা নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ন আহবায়ক মবিনুর রহমান ছাত্রদলে যোগ দিয়েছেন। এর আগে বুধবার(১৬জুলাই) রাত ৮টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে জেলা ছাত্রদলের কার্যালয়ে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়ে ছাত্রদলে যোগদান করেন মবিন। মবিনুর রহমানের বাড়ি গফরগাঁও পৌর এলাকার ৫নং ওয়ার্ডে।

ছাত্রদলে যোগ দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ন আহবায়ক মবিনুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করে ছাত্রদলে যোগদান করেছি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম, নবগঠিত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular