তারিক মোহাম্মদ ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় মাটিবাহী ইটভাটার ট্রাকটর কেড়ে নিলো একজন জুয়েলারীশিল্পী ও হাওয়াই মিঠাই ফেরীওয়ালার প্রাণ।
মর্র্মান্তিক ঘটনাটি ঘটে, বুধবার (২২জানুয়ারী) সকালে ঝিকরগাছা-হাজিরবাগ সড়কের আইডিয়াল গালর্স স্কুলের সামনে ও অপরটি বাঁকড়া মাঠশিয়া সড়কে।
এই ঘটনায় অষ্টম শ্রেণিতে পড়–য়া এক মেধাবী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, ঝিকরগাছার বাঁকড়া সোনাকুড় গ্রামের সুধাংশ রায়ের ছেলে প্রান্ত (১৯) ও কলারোয়া উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত গোলামের ছেলে মোঃ হামিদুর (৬৫)। গুরুতর আহত সোনাকুড় গ্রামের সুকান্ত রায়ের মেয়ে সুসমিতা রায় (১৩)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানাগেছে, মাটি বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মটোরসাইকেল চালক প্রান্ত ঘটনাস্থলেই মারা যায় তার সাথে থাকা মামাতো বোন গুরুতর জখম হলে মুমূর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখনও আশংকামুক্ত নয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
অপর ঘটনাটি ঘটে, বাঁকড়ার দরগাহডিঙ্গি ভায়া মাঠসিয়া সড়কে। দূর্ঘটনায় মাটিবাহী ট্রাকটর বাইসাইকেলে হাওয়ায় মিঠাই ফেরীওয়ালা হামিদুরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুনুর রশীদ বলেন, নিহতের উভয় পরিবার অভিযোগ না করায় লাশ স্বজনদের কাছে হস্ততান্তর করা হয়েছে। #



