ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখ‘ডু অর ডাই’ ম্যাচে ব্রাজিল–নরওয়ে

‘ডু অর ডাই’ ম্যাচে ব্রাজিল–নরওয়ে

ক্রীড়া ডেস্ক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি। কিন্তু এই ইতিহাস পেছনে রেখেও এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করা নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড শেষ ১৬–এর ম্যাচে ব্রাজিলকে হারানোর সম্ভাবনা কমই দেখছেন।

পুরোনো ইতিহাস আর নতুন রোমাঞ্চের গল্প নিয়ে ৫ জুলাই নকআউট পর্বের ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল–নরওয়ে। তবে মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে পা মাটিতেই রাখছেন নরওয়ের ‘গোলমেশিন’ হলান্ড।

ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার যেন বুঝতে পারছেন, অতীত ইতিহাস সমৃদ্ধ হলেও বর্তমানে ছন্দে থাকা ব্রাজিলের মুখোমুখি হওয়াটা বেশ কঠিন। ব্রাজিলকে হারানো যাবে কি না, গতকালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই প্রশ্নে হলান্ডের সোজাসাপটা জবাব, ‘সম্ভাবনা খুবই ক্ষীণ।’

নরওয়ে–ব্রাজিলের ফুটবল দ্বৈরথের গল্প বেশ পুরোনো। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের কথা ফুটবলপ্রেমীদের হয়তো এখনো মনে আছে। স্তাদ ভেলোড্রোমে গ্রুপ পর্বের সেই ম্যাচে রোনালদো, রিভালদো, কাফুদের নিয়ে গড়া মারিও জাগালোর শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়েছিল ভাইকিংসরা।

আরও পড়ুন সমর্থকদের ভালোবাসাই মূল চালিকাশক্তি: আগুইরে

ব্রাজিলের বিপক্ষে চারবারের দেখা হয়েছে। নরওয়ের জয় দুটি, বাকি দুটি ড্র।

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular