নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
২১ আগস্ট বুহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার উল্টে যায়।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলে দুইজন নিহত জন। আর আহত বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা নিউজ/এস



