ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকতেহরান-বৈরুতে হামলা অব্যাহত

তেহরান-বৈরুতে হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেহরান ও লেবাননের বৈরুতে মঙ্গলবার নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে বাগদাদে হামলার ঘটনায় ইরাকও মধ্যপ্রাচ্য যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে তেহরান প্রায় প্রতিদিনই বোমাবর্ষণের শিকার হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা সেখানে ‘সন্ত্রাসী শাসনের’ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, ভোরের দিকে ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলির একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার তথ্য জানা গেছে। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার জন ছয়শ’টির বেশি গণআশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।

আঞ্চলিক এই যুদ্ধ ধারাবাহিকভাবে ইরাককেও লড়াইয়ের দিকে টানছে। মঙ্গলবার ভোরে বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালানো হয়। একই সময়ে পৃথক হামলায় একটি বাড়িতে চারজন নিহত হয়েছেন। সেখানে ইরানি উপদেষ্টারা অবস্থান করছিলেন বলে জানা গেছে। এছাড়া বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিদেশি কূটনীতিকদের যাতায়াত আছে এমন একটি বিলাসবহুল হোটেলে ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular