ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষদুই কর্মচারীর হাত-পা বেঁধে ২০ ভরি স্বর্ণ লুট

দুই কর্মচারীর হাত-পা বেঁধে ২০ ভরি স্বর্ণ লুট

পটুয়াখালীর বাউফলে শিক্ষকের বাড়ি থেকে নগদ টাকাসহ ২০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতেরা। শুক্রবার রাতে উপজেলার কালিশুরি ইউনিয়ন বাহেরচরে এ ঘটনা ঘটে। ডাকাতেরা ওই বাড়ির দুই কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দোতলায় ওঠে ডাকাতি করে।

ভুক্তভোগী সজল চন্দ্র হালদার কালিশুরি কলেজের প্রভাষক। তাঁর ভাষ্য, রাতে ডাকাতেরা পাকা ভবনের ভেন্টিলেটর ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির কর্মচারী সুজন ও মিঠুনকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে দোতলায় ওঠে পড়ে।

রাত ২টার দিকে ‘স্যার’ সম্বোধনে দরজা খুলেই সজল চন্দ্র হালদার ডাকাতদের দেখতে পান। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে তিনি ও তাঁর স্ত্রী ঝর্ণা রানীর কাছে টাকা ও স্বর্ণালংকারের খোঁজ করে। পরে পাঁচটি আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা, ছয়টি সোনার চেইন, আটটি আংটি, দুই জোড়া রুলি, কঙ্কনসহ ২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, ‘ওই শিক্ষকের কাছ থেকে ডাকাতির বিষয়ে জেনে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি গুরুত্বসহকারে দেখছে পুলিশ।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular