ঢাকা  বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসদুর্গাপূজায় মিলবে ৫ দিনের ছুটি

দুর্গাপূজায় মিলবে ৫ দিনের ছুটি

নিউজ ডেস্ক: এবারের শারদীয় দুর্গাপূজায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার আগামী বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হলে একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

২২ অক্টোবরের ছুটির প্রজ্ঞাপন হলে দুর্গাপূজায় আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

সরকারি ছুটির হিসেবে, ২০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

নতুন করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত, পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular