গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পৌর এলাকার জামতলা মোড়ে উপজেলা,পৌরসভা,পাগলা থানা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই এই কর্মসূচি পালিত হয়।
এর আগে ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জননেতা এবি সিদ্দিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো.সাদিকুর রহমান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক,এম আর খাইরুল,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক,শাহ আব্দুল আল মামুন,
সাবেক যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন,সাবেক যুগ্ন আহবায়ক শহীদুর রহমান,সাবেক
যুগ্ন আহবায়ক ফখরুল হাসান,
পৌর বিএনপির সাবেক যুগ আহবায়ক জাহিদ হাসান স্বপন,আলামিন জনি,শফিকুর রহমান, আমিনুল ইসলাম চঞ্চল,পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন পায়েল প্রমুখ। সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি এবি সিদ্দিকুর রহমান। তিনি বলেন,আমি ধানের শীষের সাথে ছিলাম,আছি এবং থাকব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রাসঙ্গিকভাবে কিংবদন্তি নেতা এবি সিদ্দিকুর রহমানকে দলীয় মনোনয়ন প্রদানের উদাত্ত আহ্বান জানান।



