মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জুলাইয়ে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, ওসি শাহিনুর ইসলাম, জামায়াতে উপজেলা আমির মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি , ইসলামী আন্দোলনের আহবায়ক জসিম উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা।
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি পৃথক পৃথক বিজয় র্যালী করতে দেখা গেছে। নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এড.এম এ মান্নানের নেতৃত্বে শতশত নেতাকর্মীদের নিয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও সাধারণ সম্পাদক নাজমুল করীম নেতৃত্বে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আরেকটি পৃথক বিজয় র্যালী উদযাপন করা হয়।



