ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনান্দাইলে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নান্দাইলে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১মে) সকাল ৮ টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর বেপারী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ । নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের পুত্র।

পারিবারিক সূত্রে জানাযায়, জুনায়েদ মিয়া ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে ঢাকা গিয়ে চাকুরী করতো। ইতিমধ্যে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছে। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে ঘরে শুয়ে পড়ে। রাতের কোন এক সময় বসতঘরের পাশে আম গাছের ডালের সঙ্গে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। সকালে ছোট শিশুরা আম কুড়াতে গিয়ে জুনায়েদ কে গাছের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। এতে আশেপাশের মানুষজন জড়ো হয়। পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে জুনায়েদ ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে সে ব্যাপারে তার পরিবারের লোকজন কিছু জানেন না বলে জানান।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান- জুনায়েদ খুবই শান্তশিষ্ট ছেলে ছিল। বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি চলছিল। হঠাৎ করে এমন কেন হলো বলা যাচ্ছে না।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন-খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular