জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র নান্দাইল উপজেলা শাখার সভাপতি মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ জুমা নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব পরিবার এবং মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং এনায়েত করিম ও শামীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম সেলিম ভূঁইয়ার কর্মময় জীবন, সাংবাদিকতা, সামাজিক অবদান ও মানবাধিকার কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, রফিকুল ইসলাম খোকন, রবিউল আলম ফরাজি, জালাল উদ্দিন মন্ডল, রমেশ কুমার পার্থ, মাহবুবুর রহমান বাবুল, বিল্লাল হোসেন, আহসান কাদের মাহমুদ ভূঁইয়া, রমিজ উদ্দিন, হুমায়ুন কাদির কামাল, এনায়েত করিম, মুর্শেদুল কবির রিপন, খায়রুল ইসলাম, আনোয়ার হোসেন ভূঁইয়া, নিলু ভূঁইয়া, হুমায়ুন কবির এবং নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া প্রমূখ।
বক্তারা মরহুম সেলিম ভূঁইয়ার সততা, নিষ্ঠা, সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর কর্মময় জীবন ও সমাজের প্রতি অবদান নান্দাইলবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে নান্দাইলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং মরহুমের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম সেলিম ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
নান্দাইলে মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো খবর
Continue to the category


