ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনিকলীর হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিকলীর হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিরচর-করচবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বনান্ত ইসলাম (২৩) বগুড়া জেলার সদর উপজেলার ঠনঠনিয়া শহিদনগর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৯ আগস্ট) বনান্ত ইসলামসহ (২৩) আট বন্ধু মিলে জেলার নিকলী হাওরে ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে ছাতিরচর-করচবন এলাকায় তারা নৌকা থেকে নেমে পানিতে গোসল করতে নামেন। এই সময় হঠাৎ বনান্ত ইসলাম পানিতে ডুবে যান। তখন তারা বনান্ত ইসলামকে উদ্ধার করতে নৌকার মাঝিকে ডাকেন। পরে নৌকার মাঝি অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে। এরপর তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular