
খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯ আসনের ছয়টি সমস্যা চিহ্নিত করেছেন। এগুলো হচ্ছে: ‘গ্যাস, রাস্তা ও জলাবদ্ধতা: বাসযোগ্য ঢাকা-৯ চাই।’, ‘স্বাস্থ্য: চিকিৎসায় অবহেলা আর মানব না।’ ‘নিরাপত্তা: মাদক সিন্ডিকেট হটিয়ে রাস্তা হবে জনগণের।’ ‘শিক্ষা: আমাদের সন্তানদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হোক।’ ‘অর্থনীতি ও জীবিকা: মেধা আমাদের সবার, সুযোগ কেন কেবল ধনীদের?’ ‘এমপির জবাবদিহিতা: আমি অতিথি পাখি নই, আমি আপনাদের ঘরের মেয়ে।’ প্রতিটি সমস্যার নিচে একাধিক সমাধানের পথও তুলে ধরেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে আসা এই তাসনিম জারা।

ঢাকা–৯ আসনের বাসিন্দাদের উদ্দেশে তাসনিম জারা লিখেছেন, তিনি পেশাদার রাজনীতিবিদ নন। জুলাই গণ–অভ্যুত্থানের পর স্বচ্ছভাবে রাজনীতি করার ও দেশ গড়ার একটা সুযোগ এসেছে বলেই এই পথে নেমেছেন। তাঁর ইশতেহারও কোনো গতানুগতিক ‘ফাঁকা বুলি’ নয়।




