ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সদরের যাদুরহাট বাড়াইপাড়া এলাকায় পানিতে ডুবে নিয়াজ (৮) ও রিফাত (৯) দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে চাচাতো ভাই। মঙ্গলবার (২০ মে) বিকেলে তাঁদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, লোকজনের অজান্তে দুপুরের দিকে বাড়ির পার্শ্ববর্তী নদীতে নেমে নিখোঁজ হন। পরে লোকজন তাঁদের দুজনের স্যান্ডেল দেখে খোঁজাখুজি শুরু করেন। এরপর দুজনের মরদেহ উদ্ধার করা হয় বিকেলে। এসময় লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই শিশুর পেটে কোনো পানি ছিলো না বলে জানিয়েছেন।
সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ শিশু দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular