ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকনেপালের মানচিত্রে ভারতের তিন অঞ্চল, প্রতিবাদে নয়াদিল্লি

নেপালের মানচিত্রে ভারতের তিন অঞ্চল, প্রতিবাদে নয়াদিল্লি

আন্তর্জািতক ডেস্ক : ভারতের কয়েকটি অঞ্চল নিজেদের বলে দাবি করায় নয়াদিল্লি–কাঠমান্ডু সম্পর্ক আবারও উত্তেজিত হয়ে উঠেছে। কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলকে অন্তর্ভুক্ত করে নেপাল নতুন ১০০ রুপির নোট প্রকাশ করেছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই তিন অঞ্চল ভারতেরই অংশ। নেপালের এমন একতরফা ও ‘ঐতিহাসিক সত্যবিচ্যুত’ পদক্ষেপ দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করে নয়াদিল্লি। তবে বিরোধীদল কংগ্রেস অভিযোগ করেছে, এ বিষয়ে সরকার যথেষ্ট কঠোর অবস্থান নেয়নি।

দুই দেশের মধ্যে অরুণাচল প্রদেশ নিয়ে ভারত–চীনের মতোই দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এরই মধ্যে নেপালের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত নতুন নোটে বিতর্কিত সংশোধিত মানচিত্র যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

নতুন নোটে নেপালের জাতীয় ফুল গুরাসের ওয়াটারমার্ক, লুম্বিনির অশোক স্তম্ভ এবং পেছনে একশৃঙ্গ গণ্ডারের ছবি স্থান পেয়েছে। এতে সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর সই রয়েছে এবং ইস্যুর সাল হিসেবে উল্লেখ আছে ২০২৪।

ভারতের সঙ্গে অঞ্চল নিয়ে নেপালের বিরোধ নতুন নয়। ২০২০ সালে প্রথম এই মানচিত্র প্রকাশের পর দেশটির পার্লামেন্ট তা অনুমোদন দেয়। সে সময়ও ভারত নেপালের দাবি ‘একতরফা’ বলে প্রত্যাখ্যান করেছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular