ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকপাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি করোনায় আক্রান্ত

পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার (২ এপ্রিল) জারদারির চিকিৎসক ডা. আসিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শারীরিক অবস্থার কারণে, প্রেসিডেন্টের সঙ্গে সব মিটিং কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

ডা. আসিম হোসেন বলেন, প্রেসিডেন্ট জারদারিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং তার স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য একাধিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসক দল তার অবস্থা কার্যকরভাবে পরিচালনা করার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করছে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সংক্রামক রোগ বিশেষজ্ঞদের কাছ থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন ডা. হোসেন।

এর আগে, স্বাস্থ্যগত সমস্যার কারণে প্রেসিডেন্ট জারদারিকে নওয়াবশাহ থেকে করাচির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সূত্র: জিও নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular