ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরপার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আহত ১

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আহত ১

সাকিব রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পিকআপ এবং মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে পার্বতীপুর- ফুলবাড়ী সড়কের হাজীরমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শাহিনুর আলম (৪২) এবং সুবদেব রায় (৩৫)। তাঁদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সকালে তিনজন মোটরসাইকেলে ফুলবাড়ী অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে আরোহী শাহিন ঘটনাস্থলেই মারা যান। পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুবদেবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ওসি আরো জানান, স্থানীয়রা পিকআপ এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular