ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনবাংলাদেশি তিন তরুণ প্রতিভাবান শিক্ষার্থীদের সুরে আহমেদাবাদে শারদোৎসব

বাংলাদেশি তিন তরুণ প্রতিভাবান শিক্ষার্থীদের সুরে আহমেদাবাদে শারদোৎসব

বিনোদন ডেস্ক: শারদের আকাশে যখন উৎসবের রং, তখন গুজরাটের মাটিতেও ধ্বনিত হবে বাংলার সুর। ৮৯ বছরের ঐতিহ্যবাহী আহমেদাবাদ কালীবাড়ির দুর্গোৎসবে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছেন বাংলাদেশি আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী।

মহাসপ্তমীতে (১৯ অক্টোবর) রবিবার রাত ৮টায়,সাংস্কৃতিক মঞ্চে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের তিন প্রতিভাবান শিক্ষার্থী প্রণয় চৌধুরী,(ঢাকা)অভ্র বড়ুয়া (চট্টগ্রাম)ও প্রীতম নন্দী।(চট্টগ্রাম)।

মায়াপুরের ইসকন মন্দিরের আদলে সাজানো হচ্ছে এবারের পূজামন্ডপ। বিশিষ্ট সংগীতশিল্পী শ্বেতা কর্মকার এর পরিচালনায় তিন তরুণ শিল্পীসহ আহমেদাবাদ এর বেশ কিছু সংগীতশিল্পীর পরিবেশনায় থাকছে বিশেষ কিছু গান ও ভিন্নধর্মী উপস্থাপনা, যা এবারের আয়োজনকে অন্য মাত্রা দেবে বলে প্রত্যাশা আয়োজকদের।

এবারের আয়োজনে প্রতিদিন ১৫ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা রয়েছে। পাশাপাশি প্রায় ৫ হাজার মানুষের প্রসাদের আয়োজন করা হয়েছে।

উৎসবের সাংস্কৃতিক পর্বে জি বাংলার ‘সারেগামাপা’-র জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনার পাশাপাশি অংশ নেবেন আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও। সব মিলিয়ে এবারের শারদোৎসব হয়ে উঠতে চলেছে সুর ও সংস্কৃতির এক বর্ণময় মিলনক্ষেত্র। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের উপস্থিত থাকার কথাও রয়েছে।

/অভিজিৎ বড়ুয়া/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular