ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবিদ্যালয়ে মুঠোফোন আনায় শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

বিদ্যালয়ে মুঠোফোন আনায় শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয়ে বিদ্যালয়ে মুঠোফোন আনার অভিযোগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছেন এক শিক্ষক। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে ফোন ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের এক শিক্ষক মুঠোফোনটি মাটিতে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙছেন। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী ঘটনাটি দেখছিল। ফোনটি ভাঙার সময় শিক্ষার্থীদের উদ্দেশে ওই শিক্ষককে বলতে শোনা যায়, ‘নেক্সটে ফোন আনতে চাইলে এইটার কথা চিন্তা কইরো।’

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখতে গত ৯ সেপ্টেম্বর একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে চুল কাটার বিষয়ে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি বিদ্যালয়ে মুঠোফোন নিয়ে এলে সেটি বিনষ্ট করার কথা উল্লেখ করা হয়। পরে নোটিশটি সব শিক্ষককে পড়ে শোনানো হয় এবং শিক্ষার্থীদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং বিদ্যালয়ে মুঠোফোনের ব্যবহার বন্ধ করতেই এ নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর করতে গিয়ে শরীফ হোসেন নামের ওই শিক্ষক শিক্ষার্থীর মুঠোফোনটি ভেঙে দেন।

ফোন ভাঙার বিষয়ে শিক্ষক শরীফ হোসেন বলেন, ‘বিদ্যালয়ে মুঠোফোন আনা নিষেধ। এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছে। এরপরও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে ফোন পাওয়া যায়। তাই নোটিশ অনুযায়ী ফোনটি প্রকাশ্যে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যাতে অন্য শিক্ষার্থীরা সতর্ক হয়।’

তবে ওই শিক্ষার্থীর অভিভাবক বলেন, মুঠোফোনটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া ঠিক হয়নি। ফোনটি জব্দ করে অভিভাবককে বিষয়টি জানানো এবং শিক্ষার্থীকে সতর্ক করা যেত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular