ঢাকা  বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিভিন্ন দলের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নিউজ ডেস্ক: ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ সভা হয়।

এ সময় তারেক রহমান বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে। আসছে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র করে গড়ে তুলতে পারবো ৩১ দফার আলোকে।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে উপস্থিত আছেন

সভায় আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সেলিম রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular