ঢাকা  বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুবৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী পুরুষের সমতা

বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী পুরুষের সমতা

নিউজ ডেস্ক: সুফিয়া কামাল মিলনায়তনে ‘ বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী- পুরুষের সমতা’ শীর্ষক সাংগঠনিক পক্ষ সমাপনী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রচি হাবীব, সহ সভাপতি, ঢাকা মহানগর, বাংলাদেশ মহিলা পরিষদ ।

সমাপনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক, রেহানা ইউনুস, সাংগঠনিক পক্ষ ২০২৪ পালনের প্রতিবেদন পেশ করেন, কানিজ ফাতেমা টগর, সংগঠন সম্পাদক, ঢাকা মহানগর। এই সমাপনী পক্ষ’২৪ কেন্দ্রীয় কমিটি প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, উম্মে সালমা বেগম, সংগঠন সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,বাংলাদেশ মহিলা পরিষদ, এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সীমা মোসলেম।

অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক হোমায়রা খাতুন, সহ সভাপতি, ঢাকা মহানগর, বাংলাদেশ মহিলা পরিষদ।

উল্লেখ্য যে, ১৮-৩১ অক্টোবর ২০২৪ইং ঢাকা মহানগর কমিটি উপরিল্লিখিত শ্লোগানকে সামনে রেখে ঢাকামহানগর ১০টি পাড়া কমিটি,২টি স্কুল, ১টি কলেজে ছাত্রীদের সাথে আলোচনা সভা, মতবিনিময় সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত করার মধ্য দিয়ে পাড়া কমিটির সদস্যদের চেতন করা হয়। ১৮/১০/২০২৪ ছিল সংগঠন পক্ষ’২৪ উদ্বোধনী দিন। এদিনে সংগঠনকে সংহত করার জন্যে সদস্য সংগ্রহ করা হয়।

পক্ষব্যাপী ঢাকা মহানগর সংগঠন উপ পরিষদের মাধ্যমে পালিত হওয়ার শেষদিন সংগঠন পক্ষ সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগর পাড়া কমিটি থেকে প্রায় ৭০ জন সদস্য, কর্মী,সংগঠক উপস্থিত হয়ে সাংগঠনিক পক্ষ পালনের আনন্দ অনুভূতি প্রকাশ করেন। ঢাকা মহানগর সংগঠন উপ পরিষদ আয়োজিত এই সমাপনী অনুষ্ঠান উপস্থাপন করেন লতিফা সরকার,সদস্য ঢাকা মহানগর,বাংলাদেশ মহিলা পরিষদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular